Image description

আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী সহায়তা বহরের জাহাজ জব্দ করার ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। বৃহস্পতিবার এক্স-এ পোস্ট দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। খবর আল-জাজিরার।

এক্সে দেওয়া এক বার্তায় ফ্রান্সেসকা আলবানিজ প্রশ্ন তোলেন, কীভাবে ইসরায়েলকে আন্তর্জাতিক জলসীমায়, ইউরোপের কাছাকাছি এলাকায় জাহাজে হামলা ও জব্দ করার অনুমতি দেওয়া হয়?

গাজায় মানবাধিকার পরিস্থিতি বিষয়ক এই জাতিসংঘ প্রতিনিধি ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘সীমাহীন বর্ণবাদ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা ইউরোপজুড়ে উদ্বেগ তৈরি করা উচিত।

উল্লেখ্য, সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরায়েলি