Image description

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া বলেছেন, ইরান মিশন এখনো শেষ হয়নি। এই মিশন তাৎক্ষণিকভাবে শেষ করার জন্য নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এটি চালিয়ে যাওয়া হবে যাতে তেহরানে সাম্প্রতিক হামলার পরও কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করা যায়।

হলোকাস্ট স্মরণ দিবসের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আমেরিকা ও ইসরাইলের যৌথ অভিযানের সময় মোসাদ তেহরানের কেন্দ্রস্থলে কাজ করেছে।

মোসাদ প্রধান বলেন, ‘আমরা বিমান বাহিনীকে নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ করেছি এবং ইসরাইলের জন্য হুমকিস্বরূপ ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত হেনেছি।’

তিনি বেলন, ‘একটি চরমপন্থি সরকারকে সরিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মোসাদের দায়িত্ব শেষ হবে না।

বার্নিয়া সতর্ক করে বলেন, ইসরাইলের অস্তিত্বের জন্য কোনো হুমকি সৃষ্টি হলে সেটির বিরুদ্ধে নীরব থাকা হবে না।

সূত্র: টাইমস অব ইসরাইল