নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ ‘সব দিক থেকেই বিরোধিতা করা উচিত’। তিনি উল্লেখ করেন, শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র যেসব যুদ্ধ করেছে ঐতিহাসিকভাবে তার পরিণতি হয়েছে ভয়াবহ।
নিউইয়র্ক সিটিতে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মামদানি। তিনি ইউটিউবার ব্রায়ান টাইলার কোহেনকে বলেন, ‘সাশ্রয়ী পণ্য মূল্যের সংকটের’ মধ্যে পরিচালিত এই যুদ্ধে ‘ইতোমধ্যেই ২৩ বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে’।
মামদানি বলেন, ‘এই পরিমাণ অর্থ মেডিকেয়ার, শিক্ষক বা এমনকি ছাত্র ঋণ বাতিলের মতো খাতে বিনিয়োগের মাধ্যমে শ্রমজীবী মার্কিনিদের জীবন বদলে দিতে পারত।’ তিনি আরো বলেন, ‘আরেকটি শাসন পরিবর্তন যুদ্ধের পেছনে ছুটতে গিয়ে এই সবকিছুই ছুড়ে ফেলা হয়েছে’।
সূত্র: আল জাজিরা