Image description

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রয়টার্স

খবরে বলা হয়েছে, ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার পরপরই জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অগ্নিনির্বাপক দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হামলায় কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি কুয়েত নিউজ এজেন্সিকে (কুনা) বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনও প্রাণহানি ঘটেনি।

আল-রাজি আরও জানান, হামলার পরপরই কর্তৃপক্ষ জরুরি প্রটোকল কার্যকর করেছে। ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো বর্তমানে আগুন নেভাতে কাজ করছে।

শীর্ষনিউজ