Image description

ইসরাইলের তেলআবিরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে। ইরনা জানায়, রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিতে ‘তেলআবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার’ কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো এখন তেলআবিবের দিকে ধেয়ে যাচ্ছে।