Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে সংঘটিত এই হামলায় পেশাগত দায়িত্ব পালনরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সদস্যদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

‎সাংবাদিকদের অভিযোগ, এ হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসিল আরেফিন এবং যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ।

আহতদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।