Image description

রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মডেল মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। পরে তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতে দেখা যায়। ঘটনার পরে সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন তিনি।

 

Slider Image 1
 

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনাটির সমালোচনা করে এর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। অনেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

এদিকে, মনিকা পুরো ঘটনার বিস্তারিত জানিয়ে গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন। ধাক্কা দিয়ে যাওয়ার সময় মনিকাকে নিয়ে ওই প্রবীণ ব্যক্তি বাজে মন্তব্যও করেন বলে দাবি করেন এই মডেল।

 
 

 

তিনি আরও জানান, পুরো ঘটনার এই ভিডিওটি তার মা ধারণ করেছিলেন।

 

অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি আপলোড করা হয়েছে।