ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে অভিনয়ে তেমন নিয়োমিত নন তিনি। অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে নিয়মিত তিনি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় এবার জ্বালানি তেলের সংকট ও মানুষের হয়রানি নিয়ে মুখ মুখেছেন।
সোমবার (৯ মার্চ) ফারিয়া তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, রমজানের পবিত্র মাস।মানুষ রোজা রাখছে, কাজ করছে, সময়মতো বাসায় ফিরতে চায়।আর ঠিক এই সময়ে হঠাৎ করে তেলের পাম্প বন্ধ! কাল সরাইল থেকে ঢাকা ঢোকার পথে প্রায় সব পাম্প বন্ধ ছিল। বৃহস্পতিবার মহাখালীর আমাদের নিয়মিত পাম্পটাও বন্ধ। রাস্তায় মাইলের পর মাইল গাড়ির লাইন, শুধু তেলের জন্য। অথচ বলা হয়েছে, দেশে পর্যাপ্ত তেল আছে।
এই ভোগান্তি কেন উল্লেখ করে ফারিয়া আরও লেখেন, কোনো কারণ নেই, কোনো ব্যাখ্যা নেই। মনে হলো একটু ক্রাইসিস তৈরি করি, মানুষকে হয়রানি করি… তাই করলাম। পবিত্র মাসে মানুষের কষ্ট বাড়িয়ে দেওয়াটাই কি এখন নতুন স্বাভাবিক?
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বেশ কয়েক দিন ধরে জ্বালানি তেল কিনতে দীর্ঘ লাইন দেখা গেছে। কিছু ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
যেসব স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে, সেগুলোতেও ডিজেল, পেট্রল ও অকটেন কেনার আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও বিভিন্ন যানবাহনের চালকরা।