সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন। তারপর করেছেন মডেলিং। কিছু নাটক-টিভিসিতে কাজ করেছেন। তবে সম্প্রতি তিনি মনযোগী রাজনীতিতে। সরকারে ক্ষমতাসীন বিএনপির সমর্থক তিনি। দলটির হয়েই রাজনীতি করে যাচ্ছেন। প্রতিদিনই নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন মেঘনা আলম।
এবারের স্ট্যাটাসেও রাজনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে তার অবস্থানের প্রকাশ ঘটেছে।
‘চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াত-এনসিপি, বট, ধর্ম ব্যবসায়ী, রাজাকার, মীরজাফরদের দুঃখ- মেঘনা আলম’- এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মেঘনা
তার এই বক্তব্যে রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
স্ট্যাটাসে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার বিস্তারিত উল্লেখ করেননি তিনি। তবে বক্তব্যে জামায়াত, এনসিপি এবং কয়েকটি গোষ্ঠীকে সরাসরি উল্লেখ করেছেন। তার এই মন্তব্যের পেছনে কোনো বিশেষ ঘটনা বা তাৎক্ষণিক প্রেক্ষাপট রয়েছে কি না, তা স্ট্যাটাস থেকে স্পষ্ট নয়।