Image description

ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে পাঁচশো টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।