Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচিত সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। 

ডানপন্থীরাজনৈতিক মতামত বিশ্লেষণ পড়া

 

নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে তিনি খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলা তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

‘বেগম খালেদা জিয়া’ শীর্ষক এই পর্বটির ক্যাপশনে চমক তাকে ‘গণতন্ত্রের মা’ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত করেন। 

দক্ষিণএশীয় কালচারাল নেটওয়ার্কে যুক্ত হওয়া

 

ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ধারণ করা ভিডিওটিতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাসে দেখা গেছে। তার পোশাক, সাজ ও উপস্থাপনার ধরন খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে অনেকটাই মিলে যাওয়ায় নেটিজেনদের নজর কেড়েছে।

ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যালো বিশ্ব, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প-গণতন্ত্রের জননী এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী-বেগম খালেদা জিয়া।’

ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে দর্শকরা চমকের অভিনয় দক্ষতা ও নিখুঁত উপস্থাপনার প্রশংসা করছেন।

কেউ লিখেছেন, চমককে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে। আবার কারও মন্তব্য, এমন নিখুঁতভাবে এর আগে খালেদা জিয়ার অবয়ব উপস্থাপন করতে কাউকে দেখা যায়নি।

একজন নেটিজেন চমকের প্রশংসা করে লিখেছেন, ‘চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী।’ 

রাজনৈতিকআপডেট ও খবর পর্যালোচনা করা

 

আরেকজনের মন্তব্য, ভিডিওটি দেখে কিছু সময়ের জন্য মনে হয়েছে যেন সত্যিই খালেদা জিয়াকে দেখা যাচ্ছে।

এর আগে চলতি বছর বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম কিনে এবং দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে আগমন ঘটে রুকাইয়া জাহান চমকের। ২০২০ সাল থেকে ছোট পর্দায় নিয়মিত কাজ শুরু করে ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।