Image description

‘ডিসকো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুদিন আগে শারীরিকভাবে অস্বস্তি বোধ করায় মিঠুনকে হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার অভিনেতার ডান হাতে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগেও তার ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল।

 

জানা গেছে, অস্ত্রোপচারের পর মিঠুনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে অভিজ্ঞ একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তবে কী কারণে পুনরায় অভিনেতার হাতে অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।