Image description

ইরান দারুণ লড়াই করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। গোল করে-করিয়ে নায়ক বনে গেছেন ইরানের গোলদাতা রামিন রেজাইয়ান। সেই ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কড়া ভাষাই ব্যবহার করতে হলো তাকে।

লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র তো বটেই, বিশ্বে নিজেদের সবচেয়ে বড় ডায়াসপোরা আছে ইরানিদের। লস অ্যাঞ্জেলেসকে অনেক সময় 'তেহরানজেলেস' বলা হয়। ইরানের বাইরে সবচেয়ে বড় ইরানি সম্প্রদায় এই শহরেই থাকে। তাদের বড় একটি অংশ ১৯৭৯ সালের বিপ্লবের সময় বা তার পরে ইরান ছেড়ে এসেছিলেন। তাদের পরবর্তী প্রজন্মও এখানে বাস করছেন।

নিজ রাজ্যে যখন খেলা, তখন সে ম্যাচ দেখতে সোফি স্টেডিয়ামে দর্শকের ঢল নামারই কথা। সেটা হয়েছেও। এই ম্যাচে হাজির হয়েছিলেন আনুমানিক ৫০ হাজার ইরানিয়ান সমর্থক। গলা ফাটিয়ে দারুণ সমর্থন দিয়ে গেছেন সবাই।  

তবে বিপত্তিটা বেধেছিল তার আগে, জাতীয় সংগীত গাওয়ার সময়ে। অনেক সমর্থক দুয়ো দিয়েছেন দেশটির জাতীয় সংগীতকে। সে বিষয়েই প্রশ্ন ধেয়ে গিয়েছিল রামিনের কাছে। জবাবে তিনি বললেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, আপনাদের নাক গলাতে হবে না।’

তবে পরক্ষণেই তিনি বলেন, ‘আমি তোমাকে সম্মান করি। এটা আমাদের নিজেদের ভেতরের বিষয়। আমরা এটা নিজেরাই সামলে নেব, চিন্তা করবেন না।’

রামিন এই বিতর্কে আর বেশি কথা বলতে রাজি হননি। তিনি বললেন, ‘আমরা এখানে ফুটবলের প্রশ্নের উত্তর দিতে এসেছি। আমার দেশের মানুষ অনেক ভালো। সারা বিশ্ব এখন আমার মানুষদের চেনে।’