Image description

সম্প্রতি অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছে না তার শোকাহত  পরিবার। চলতি মাসের ১৫ তারিখ চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সারের মৃত্যু হয়। পরিবারের সবচেয়ে হাস্যজ্বল সদস্যকে ছাড়া এ বছর প্রথমবারের মতো তাকে ছাড়া ঈদ করবে তার পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছে কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ।

 
বাবার সঙ্গে ছোট্ট কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

বাবার সঙ্গে ছোট্ট কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

ঈদের আগে মঙ্গলবার (২৬ মে) দিন পারিবারিক একটি ছবি শেয়ার করে কায়সার হামিদ জানান, এবারের ঈদ তার জন্য আনন্দের নয়, বরং গভীর শোকের। মেয়েকে হারানোর কষ্টে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে ইঙ্গিত দেন। তিনি লেখেন, ঈদ এলো আনন্দের বার্তা নিয়ে। কিন্তু এই ঈদ আমার কাছে নিরানন্দ আর বিষাদময়। মাঝখানের লাল পরীটা হঠাৎ অকাশে উড়ে চলে গেছে, কারিনাকে ছাড়া এই প্রথম ঈদ উৎসব। মেয়েটা আমাদের আনন্দ করতে, আনন্দে থাকতে, মানুষ কে আনন্দে রাখতে পছন্দ করতো। অথচ সেই কিনা আমাদের মাঝে নেই।

 

কায়সার হামিদের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

কায়সার হামিদের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় ও সামাজিক নিয়ম মেনে ঈদের আনুষ্ঠানিকতা পালন করছেন, তবে প্রতিটি মুহূর্তেই মেয়ের অনুপস্থিতি অনুভূত হচ্ছে। সবশেষে তিনি লিখেছেন, আমার রাজকন্যা তুমি আমাদের সঙ্গেই আছো। তোমাকে জানাই ঈদ মোবারক। 

এর আগে একাধিক পোস্টে তিনি মেয়ের স্মৃতি স্মরণ করে আবেগঘন কথা লিখেছিলেন। তিনি জানান, মেয়ের অকাল প্রয়াণ মেনে নেয়া তার জন্য কঠিন হয়ে উঠেছে এবং প্রতিদিনই সেই শূন্যতা অনুভব করেন।