ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিভিন্ন রাজ্যে বাঙালি কমিউনিটির নানা আয়োজনে অংশ নিয়ে থাকেন।
এবার এমন একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েই অগ্নিদগ্ধ হয়েছেন এই অভিনেতা। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কয়েকটি জায়গায় পুড়ে গেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটিতে একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে জায়েদ খান মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশ করতে যান।
বিষয়টি জানিয়ে জায়েদ খান বলছেন, একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সে অবস্থাতেই পারফর্ম করেছি। এ কারণে অবস্থা আরেকটু খারাপ হয়েছে। চিকিৎসা নিয়েছি, ব্যান্ডেজ করে এখন একটু বিশ্রাম করছি।
ঘটনার বিবরণ দিচ্ছিলেন জায়েদ খান, আসলে আমি যখন মোটরসাইকেল নিয়ে এন্ট্রি করছিলাম, তখন সামনে ও পেছনে ফায়ার ওয়াক্সে আগুন জ্বলছিল। কিন্তু যখন মঞ্চের ভেতর ঢুকব, তখনই আগুন ছিটকে এসে গায়ে লাগে। দ্রুত আমাকে রেসকিউ করে সেখানে দায়িত্বরতরা, না হলে পুড়ে ছাই হয়ে যেতাম। কেননা আশপাশে সবকিছুই পুড়ে যেত।