ভারতের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে টানা ১৫ বছরের শাসনের পর বড় ধাক্কার মুখে পড়লো তৃণমূল কংগ্রেস! এবার মমতা ব্যানার্জীর দলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন বেশকিছু তারকা মুখ। তাদের মধ্যে অন্যতম অভিনেতা সোহম চক্রবর্তী।
ভোট গণনার শুরুতে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হলো না তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তীর।
নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে প্রথম দিকের একাধিক রাউন্ডে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন।
চূড়ান্ত ফলাফলে ১০,১৮৫ ভোটে পরাজিত হন নায়ক সোহম। ফলে টানা জয়ের ধারা বজায় রাখা আর হলো না তার।
২০২১ সালে জয়ের পর ২০২৬-এর নির্বাচনে কেন্দ্র পরিবর্তন করে লড়াই করলেও, শেষ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হলো এই তারকাকে।