নগরবাউল জেমস ১৯৯১ সালে বিয়ে করেছিলেন সে সময়ের জনপ্রিয় মডেল রথী’কে। যদিও ১৯৮৯ সালে ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হবার আগেই বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত ‘আগমন’ চলচ্চিত্রে নায়ক রাজ্জাক, সুচন্দা, ববিতা, হানিফ সংকেতদের মত তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
পরবর্তীতে স্বামী জেমসের অনুমতি নিয়ে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয় করেন।
জেমস ও রথীর এক যুগের সংসার ভেঙে গেছে ২০০৩ সালে।
রথী বলেন, তখন আমার বয়স কম ছিল, ছেলে মানুষী আচরণ বেশি ছিল। জেমস আমাকে সময় না দিলে অভিমান করে ওর গিটারের টুলবক্সের চাবি চুরি করতাম। কনসার্টে গিয়ে ও চাবি খুঁজে পেতো না সে সময় আমি ভীষণ মজা পেতাম।
বর্তমানে অভিনয় না করলেও উদ্যোক্তা পরিচয়ে বেশ সুপরিচিত হয়ে উঠেছেন কানিজ রাবেয়া রথী। জীবনের নানা অধ্যায়ের চমকপ্রদ এই গল্পগুলো তার কাছ থেকে শুনেছেন সঞ্চালক রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্য।