Image description

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, এই সেক্টরটি রক্ষা করার দায়িত্ব সবার। সরকার শতভাগ চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে। শ্রমবান্ধব বাজেট দেয়া হয়েছিল। তবে শ্রমিকদের মাঝে অসন্তোষ এবং এসব ধ্বংসাত্মক কার্যক্রম যারা করছে, পোশাক খাত ধ্বংস করতে চায়।

 

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি গোষ্ঠীর হাত রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে৷ সরকারের দিক থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাই মিলে কাজ করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে সবার প্রত্যাশা পূরণ হবে। দেশে যেসব ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধ রুখে দাঁড়াতে জনগণ সোচ্চার আছে।