আর্কাইভ


সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের

স্থায়ী ঠিকানার প্রমাণপত্র না থাকায় প্রাইমারির নিয়োগপত্র পেতে জটিলতার সম্মুখীন হওয়া মিশন আচার্য অবশেষে নিয়োগপত্র পেতে যাচ্ছেন। আজ রবিবার (৪ অক্টোবর) নিয়োগপত্র নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মিশনকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ( সচিব পদমর্যাদার) মো: রাশেদ খাঁন।...

মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে তা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।...

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

পদ্মা ব্যাংক পিএলসি (সাবেক ফার্মারস ব্যাংক) ১০ বছর ধরে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সে সময় থেকেই তারল্য সংকটে ঘুরপাক খাচ্ছে ব্যাংকটি। বছরের পর বছর নানা পদক্ষেপের পরও কোনো উন্নতি হয়নি; বরং উদ্যোক্তারা নামে-বেনামে ঢালাওভাবে ঋণ নিয়েছেন। মানা হয়নি ন্যূনতম বিধিবিধান, হয়েছে রীতিমতো লুটপাট।...

যাদুকাটার বালু-পাথর লুটে একাট্টা বিএনপি-আ.লীগ

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা একাট্টা হয়ে লুট করছে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর বালু-পাথর। সনাতন পদ্ধতি বালু তোলার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পরিবেশ ধ্বংসকারী ড্রেজার ও শ্যালো মেশিন। ইজারার মেয়াদ শেষ হলেও বালু-পাথর তোলা অব্যাহত থাকায় সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি হুমকিতে পড়েছে যাদুকাটার জীববৈচিত্র্য ও পরিবেশ।...

রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে সমাপ্তিও হতে হবে সেখানে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখনও প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য মিয়ানমারে তাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত রাজনৈতিক সমর্থন ও আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন। একই সঙ্গে সংকটের মূল কারণগুলোরও সমাধান করতে হবে। যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে মিয়ানমারে।...

বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি

সরবরাহ কমিয়ে বোতলজাত ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিক্রেতা ও ডিলারদের ভাষ্য, কোম্পানিগুলো তেলের দাম আরো বাড়ানোর চেষ্টা করছে বলেই সরবরাহ কমিয়ে দিয়েছে। তবে কোম্পানিগুলোর পক্ষ থেকে এমন সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া না গেলেও তারা নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।...

সরকারকে ৫ বছর পর ফের জনগণের কাছে পরীক্ষা দিতে হবে

সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।...