ফেরার ম্যাচে দারুণ ব্যাটিং ও কার্যকর বোলিংয়ের পর এবার অসাধারণ ক্যাচ নিলেন মোসাদ্দেক হোসেন। তার দুর্দান্ত ফিল্ডিংয়ে ন্যাথান এলিসকে সাজঘরে ফেরায় জয়ের আরও কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ।
মুস্তাফিজুর রহমানের করা বলটি কাভার ড্রাইভ খেলতে যান ন্যাথান এলিস। অফ-কাটারে ব্যাটে ঠিকমতো টাইমিং করতে না পারায় বল উঠে যায় আকাশে। মিড-অফ থেকে দৌড়ে এসে কাঁধের ওপর দিয়ে অসাধারণ ক্যাচ নেন মোসাদ্দেক হোসেন
১৫ বলে ৮ রান করে আউট হন এলিস। এই উইকেটের পর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে অস্ট্রেলিয়ার চাপ আরও বাড়ে।
৩৭ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৫৯ রান। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী অ্যাডাম জ্যাম্পা।
শীর্ষনিউজ