Image description

২৮৫ রানের বড় টার্গেট সামনে রেখে ব্যাটিংয়ে নেমেছিলেন তারা। মিরপুরে ম্যাচের শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ২ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকছে জস ইংলিশয়ের দল।

ইনিংসের প্রথম বলেই আঘাত হানেন তাসকিন আহমেদ। ম্যাথিউ শর্টকে বোল্ড করেন এই পেসার। পরের ওভারের প্রথম বলে মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান।

২ রানে দুই উইকেট হারিয়ে তখন দিশেহারা অজিরা। তৃতীয় উইকেটে জুটি ধরেছেন অধিনায়ক ইংলিশ ও কুপার কোনোলি। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ২৪ রান।