Image description

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশের ট্রাকের পেছনে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

নিহতদের সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।