Image description

টাঙ্গাইলের মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কে থমকে আছে হাজার হাজার যানবাহন। প্রতিবারের মতো এবারও ঈদে উত্তরবঙ্গগামী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। একই স্থানে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, যমুনা সেতুমুখী হাজার হাজার যানবাহন সড়কে আটকে আছে। অনেকে রাতে রওনা দিয়েও এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারেননি।

আজ বুধবার (২৭ মে) ভোরে রওনা দিয়ে সকাল ১১টা বাজলেও কোনো কোনো যানবাহন মির্জাপুর পার হতে পারেনি। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

রাজধানীযানজটে আটকে আছেন মানুষ। ছবি: বাংলা ট্রিবিউন

যাত্রীরা বলছেন, সড়কে শৃঙ্খলা বলতে কিছু নেই। প্রতিবছর এমন দুর্ভোগ হলেও সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয় না।

অন্যদিকে শুধু বাস নয়, ট্রাক ও পিকআপেও মানুষ যেভাবে পারছেন, সেভাবেই ঢাকা ছাড়ছেন।