Image description

রাজধানীর মতিঝিল থানাধীন সানমুন টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। শনিবার (২৩ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো. কিরণ হোসেন (২৩)। সিটিটিসি সূত্রে জানা যায়, সংস্থাটির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম মতিঝিলের সানমুন টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কিরণ ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হয়েছে।