চাঁদা না দেওয়ায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার ইজারাদার আরিফুল ইসলাম মিশু ও সফিক গাজীসহ ছয়জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে ওয়ারলেস মোড়ে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওয়ারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু (৩৮), সফিক গাজী (৪৩), সজিব গাজী (২৮), মানিক খান (৩০), সামির (২৫)। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় আরিফুল ইসলাম মিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ইজারাদার সফিক গাজী জানান, চাঁদপুর পৌরসভার সকল নিয়ম মেনে ওয়ারলেস বাজারের ইজারা নেয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানে আলম ফয়সাল জানান, আহতদের মধ্যে মিশু নামের ব্যক্তির ডান হাতের বৃদ্ধা আঙুলটি গুরুত্বর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি শুনতে পেয়ে পুলিশ ওয়ারলেস বাজারে পাঠানো হয়। পরে আহতরা চলে আসায় পুলিশ হাসপাতালে যায় ও খোঁজ খবর নেয়। তবে অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।