কুমিল্লার দেবীদ্বারে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এনসিপির দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর বড়বাড়ী এলাকার ফরিদ মার্কেটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এনসিপি নেতা মো. ফয়সাল ও সাব্বির হোসেন বলেন, ‘শনিবার স্কুলের একটি কক্ষ বন্ধ করে গোপনে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করেন বিএনপির কয়েকজন নেতা। খবর পেয়ে আমরা গিয়ে বাধা দিই। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। রবিবার দুপুরে বিএনপির একদল লোক আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
খাদঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার বলেন, ‘ঈদের পর ম্যানেজিং কমিটির তালিকা জমা দেওয়ার কথা। আমি গ্রামের কয়েকজনকে নিয়ে কমিটির নাম রাফ তালিকা করতে বসি।
তবে হামলার ঘটনা অস্বীকার করেছেন বিএনপির সাবেক নেতা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘শনিবার আমরা গ্রামের লোকজন বিদ্যালয়ের কমিটি গঠনের জন্য বসি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’