জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার গ্রেপ্তার নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৪ মে) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ছাত্রদলের দায়ের করা একটি “মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছাত্রদলের দায়ের করা একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ১৭ জুলাইয়ের ঐতিহাসিক গায়েবানা জানাজার ইমাম তারেক রেজাকে কিছুক্ষণ আগে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
শীর্ষনিউজ/