Image description

বরগুনার আমতলীতে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মেয়েটির খালু আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয়রা জানায়, দুই বছর বয়সে ভুক্তভোগী কিশোরীর মা মারা যান। এর পর থেকে সে নানা বাড়িতে থাকে। গত ১৭ মে ভুক্তভোগী কিশোরীর খালু আলমগীর হোসেন শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সোমবার সকালে সবার অগোচরে ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আলমগীর।

ঘটনাটি ওই কিশোরী তার নানিকে জানালে জামাতা আলমগীর হোসেনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ওই ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হবে।