Image description

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

আটকদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার পলিয়ানপুর  বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে পিলার ৬০/৭৪ বাংলাদেশের অভ্যন্তরে টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার পথে আটজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

বিজিবি আরো জানায়, পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ  করা হয়েছে বলেও জানায়  বিজিবি।