Image description

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারে সংশ্লিষ্ট আদালত ঈদুল আজহার ছুটিতেও খোলা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, মামলার গুরুত্ব অনুযায়ী প্রধান বিচারপতি আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করছেন এবং দ্রুত বিচারের জন্য একজন বিশেষ পিপি নিয়োগ দেওয়া হয়েছে। সরকার আশা করছে, আগামী সাত দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

রবিবার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম সেন্টারে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই অপরাধ সংঘটিত হওয়ার পর সরকার কোনও ছাড় দিচ্ছে না। ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে মূল আসামিকে এবং পরদিন তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের ফল।