Image description

জাল সনদের প্রমাণ পাওয়ায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৭ শিক্ষকের এমপিও সুবিধা বাতিল করেছে সরকার। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর ১৮ অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও বাতিল করা হয়েছে।

 

এদিকে একই দিনে জাল সনদের অভিযোগে কলেজ পর্যায়ের ২৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৩ এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

 
 

এমপিও বাতিল হওয়া মাদ্রাসা শিক্ষকদের তালিকা দেখুন নিচে :

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-১

 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-২

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে ৮৫ জন জাল বা ভুয়া সনদধারী শিক্ষকের তালিকা পাঠানো হয়েছে। এনটিআরসিএ যাচাই শেষে এসব শিক্ষকের প্রত্যয়নপত্র জাল বলে প্রমাণিত হয়েছে।

তালিকাভুক্ত ৮৫ জনের মধ্যে ২৪ জন কলেজ পর্যায়ের এবং ৬১ জন স্কুল পর্যায়ের শিক্ষক রয়েছেন। তাদের বিরুদ্ধে এমপিও বাতিল, সরকারি অর্থ ফেরত আদায় এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৮.১(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের এমপিও বাতিল বা স্থগিত করা হবে না এবং কেন গভর্নিং বডির মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করা হবে না।

নোটিশ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।