Image description

‘ঢাকা কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ করার সময় জামায়াত নেতা গ্রেপ্তার’ দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়ানো হচ্ছে।

 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

 

প্রচারিত পোস্টগুলোতে একটি ২৯ সেকেন্ডের ভিডিও ছড়ানো হচ্ছে। এতে একজন ব্যক্তিকে র‌্যাবের কয়েকজন সদস্য নিয়ে গাড়িতে উঠাতে দেখা যায়। পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে।

 

তবে প্রচরিত ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে কেরানীগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় এক যুবক আটকের একাধিক সংবাদ পাওয়া যায়। সংবাদসূত্রে জানা যাচ্ছে, আটক ব্যক্তির নাম শাহ পরান। তিনি পটুয়াখালী জেলা সদরের শেখহাটি গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে। দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় সাহেব আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করতেন তিনি। আরও বিস্তারিত দেখুন এখানে এবং এখানে

 

এ বিষয়ে র‍্যাব ১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার জানান, খবর পেয়ে আমাদের টহল দলের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা

প্রক্রিয়াধীন রয়েছে। তবে সেখানে অভিযুক্তের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে কিছু জানাননি তিনি। এ ছাড়াও সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে প্রকাশিত সংবাদগুলোতে অভিযুক্তের জামায়াতের রাজনীতি সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

 

অর্থ্যাৎ, ‘ঢাকা কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ করার সময় জামায়াত নেতা গ্রেপ্তার’ দাবিটি সত্য নয়। শিশু ধর্ষণে অভিযুক্ত ভিন্ন ব্যক্তিকে জামায়াত নেতা দাবিতে প্রচার করা হচ্ছে।