ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তারা দুজনই একমত হয়েছেন যে, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে অবশ্যই ‘পারমাণবিক হুমকি’ দূর করতে হবে। খবর আলজাজিরার।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এর অর্থ হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ভেঙে ফেলা এবং দেশটির ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া।’
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আমার নীতিও অপরিবর্তিত—ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।’
নেতানিয়াহু জানান, ট্রাম্প ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতিও পুনরায় সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, ‘লেবাননসহ সব ধরনের হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে।