Image description

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম প্রথম কলকাতা একটি ফটোকার্ড প্রকাশ করে দাবি করেছে, বাংলাদেশে ভাইরাল হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফটোকার্ডে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এর একটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করা হয়। ফটোকার্ডের ক্যাপশনে লেখা হয়, “বাংলাদেশের বিখ্যাত মহিষের ছবি পোস্ট করে মজার প্রতিক্রিয়া ট্রাম্পের।”

আরও পোস্ট দেখুন এখানেএখানেএখানে ও এখানে

ফটোকার্ডে যুক্ত স্ক্রিনশটে লেখা ছিল, ট্রাম্প রয়টার্সের প্রকাশিত একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, বাংলাদেশে এখন একটি মহিষ আছে যার নাম ‘ডোনাল্ড ট্রাম্প’। অত্যন্ত শক্তিশালী মহিষ, ভীষণ বিখ্যাত মহিষ—সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত মহিষ! এমনকি রয়টার্সও এটি নিয়ে কথা বলছে। মানুষ এটিকে ভালোবাসছে, মানুষ এটিকে দেখে বিস্মিত হচ্ছে।

অনেকেই বলছেন, মহিষটির চুল দারুণ—হয়তো আমার চেয়েও ভালো, হয়তো না; কে জানে! এত অসাধারণ একটি প্রাণী উৎপাদন করার জন্য বাংলাদেশকে অভিনন্দন। বিশাল সাফল্য! (ইংরেজি হতে অনুদিত)

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, উক্ত দাবিটি সঠিক নয়। ডোনাল ট্রাম্প ট্রুথ সোশ্যাল একাউন্টে এমন ধরণের কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। আলোচিত স্ক্রিনশটের প্রোফাইল ছবির সঙ্গে ট্রাম্পের ট্রুথে স্যোশাল প্রোফাইল ছবিরও মিল নেই। ছবিটি তার এক্স একাউন্টের সঙ্গে মিল আছে। তবে সেখানেও ট্রাম্পের কোনো টুইট পাওয়া যায়নি।

ট্রাম্পের ট্রুথ সেশ্যাল বা এক্স একাউন্টে এই ধরণের পোস্ট থাকলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকার করে থাকে। তবে আন্তর্জাতিক সংমাধ্যমগুলোতেও এই ধরণের সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি খামারে থাকা বিরল প্রজাতির মহিষ ভাইরাল হয়। চেহারা ও চুলের আকৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পাওয়ায় খামারি নাম দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। গত ১০মে মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রচার করে সংবাদমাধ্যম নিউজ ২৪।

প্রতিবেদনটি প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ মহিষকে ঘিরে বেশ আগ্রহ মানুষের। পরবর্তীতে দেশের গন্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে আলোচনায় জায়গা করে নিয়েছে এই ‘ডোনাল ট্রাম্প’। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে আলোচিত এই মহিষটিকে নিয়ে।