দুর্গম পাহাড় ও ভ্রমণ জগতের পরিচিত মুখ বর্ষা ইসলাম বর্তমানে ভারতের নিউ দিল্লির Artemis Hospital-এ চিকিৎসার জন্য অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগতে থাকা বর্ষার মস্তিষ্কের ব্রেনস্টেমের (Pons) অংশে Pontine Cavernoma (Cavernous Malformation) ধরা পড়েছে। বাংলাদেশে করা MRI রিপোর্টের সঙ্গে ভারতের রিপোর্টও প্রায় একই ফলাফল দেখিয়েছে।
Artemis Hospital-এর খ্যাতনামা নিউরোসার্জন ডা. আদিত্য গুপ্ত বর্ষাকে দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের মতে, বর্ষার বয়স কম হওয়ায় আপাতত ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পরিবর্তে CyberKnife Radiosurgery পদ্ধতি প্রয়োগ করা হবে। এই চিকিৎসার মাধ্যমে Cavernoma-এর ভেতরে জমে থাকা রক্ত কমিয়ে আনা এবং ক্ষতস্থানের আকার ছোট করার চেষ্টা করা হবে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, Cavernoma সম্পূর্ণরূপে অপসারণ সম্ভব নয় এবং দীর্ঘমেয়াদি ফলোআপে থাকতে হবে।
এছাড়া বর্ষার চোখের সমস্যাও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী এক বছরের মধ্যে অবস্থার উন্নতি না হলে চোখে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের ভাষ্যমতে, অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা এই সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে।
বর্তমানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার ব্যয়। হাসপাতাল কর্তৃপক্ষ CyberKnife Radiosurgery-এর একটি সেশনের জন্য ভ্যাট ও ট্যাক্সসহ প্রায় ৬,১৭০ মার্কিন ডলার বা ৫ লাখ ৯০ হাজার ভারতীয় রুপি বিল প্রদান করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা। অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যুক্ত হলে জরুরি ভিত্তিতে প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন।
পরিবার ও স্বজনরা জানিয়েছেন, পূর্ণ অর্থ পরিশোধের পরই হাসপাতাল কর্তৃপক্ষ বর্ষাকে ভর্তি করে চিকিৎসা শুরু করবে। এদিকে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, চিকিৎসা বিলম্বিত হলে পুনরায় মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বর্ষার সুস্থতার জন্য দেশের ভ্রমণপ্রেমী, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস, সবার সামান্য সহায়তাও বর্ষাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আর্থিক সহায়তা পাঠানোর বিস্তারিত
Bank Details
???? City Bank PLC
Account No: 2224419297001
Account Holder Name: BRISTY KHATUN
Branch Name: Kawran Bazar
Routing Number: 225262531
Bkash/Nagad (Personal)
???? 01604-772366 (Borsha Islam)