জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
ব্যয় বিবরণী থেকে জানা গেছে, নির্বাচনে প্রচারণা বাবদ ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহন বাবদ ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভায় ৫ লাখ ৪৫ হাজার টাকা ও নির্বাচনি ক্যাম্পে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা ব্যয় হয়েছে শফিকুর রহমানের।
এছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা বাবদ ৭১ হাজার ৬০ টাকা, ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় হয়েছে জামায়াত আমিরের।
ঢাকা-১৫ আসনের ভোট করে জয়ী হয়েছে শফিকুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করা যায়। সে হিসেবে তার ব্যয়সীমা ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকার ভেরতেই ভোটের ব্যয় সেরেছেন তিনি।