যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে নিয়ে সম্পর্ক নিয়ে চলা উত্তেজনার খবরকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার।
সোমবার (৮ জুন) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেমিক-প্রেমিকার মধ্যেও মাঝে মাঝে মতবিরোধ হয়, কিন্তু সম্পর্কের গভীরতাকে নষ্ট করে না’।
লেইটারের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে প্রায় চার দশকের পুরোনো বন্ধুত্ব রয়েছে। তিনি নিজে তাদের শত শত ফোনালাপের সাক্ষী।
তিনি আরও জানান, ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া নিয়ে কিছুটা সংযত অবস্থান নিয়েছিলেন। তবে ট্রাম্পও ভালোভাবেই বোঝেন যে, ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হলে দেশটি কোনো পাল্টা জবাব না দিয়ে বসে থাকতে পারে না।
লাইটারের মতে, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এখনও অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়া বিদ্যমান।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার সঙ্গে লেবাননের কোনো সম্পর্ক নেই। ইরানের সঙ্গে যুক্ত থাকলে লেবাননের কোনো ভবিষ্যত থাকবে না।
তিনি বলেন, এখানে মূল বিষয় হলো, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে লেবাননের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে, অথচ লেবাননের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, যখন আমরা হিজবুল্লাহর ওপর হামলা করি, তার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই এবং তাদের এর থেকে দূরে থাকতে হবে।
সূত্র: আলজাজিরা