হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়াই যুক্তরাষ্ট্রের জন্য ‘কম ক্ষতির পথ’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ী। খবর আলজাজিরার।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের শক্ত আইনি ও নিরাপত্তাগত কারণ রয়েছে।
রেজায়ী বলেন, এই নিয়ন্ত্রণের উদ্দেশ্য বাণিজ্য বন্ধ করা নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক উত্তেজনা ঠেকানো।
তিনি আরও বলেন, যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সাধারণ মানুষ বড় ক্ষতির মুখে পড়বে।
তার মতে, ইরানের প্রস্তাব অনুযায়ী আলোচনায় বসাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কম ক্ষতির পথ।