Image description
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদালতের মাধ্যমে অযোগ্য বিবেচিত হলে ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি দলের হাল ধরবেন।
 
শনিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান নিজেই এই ঘোষণা দিয়েছেন। এদিন লাহোরের জামান পার্কে নিজ বাড়িতে সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পিটিআই চেয়ারম্যান। সে সময় তিনি বলেন, ‘যদি আমি অযোগ্য ঘোষিত হই, সে ক্ষেত্রে শাহ মাহমুদ কুরেশি দল চালাবেন।’ গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপুলসংখ্যক মামলার মুখে পড়েছেন ইমরান। এর মধ্যে রাষ্ট্রদ্রোহিতা ও দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের মামলাও রয়েছে। এদিকে ‘রাষ্ট্রের ওপর হামলা’ করার অভিযোগে ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে সরকার। 
 
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ২৪ মে এই হুমকি দেন। এমন সিদ্ধান্ত ইমরানের সমর্থকদের ক্ষুব্ধ করতে পারে এবং সামরিক বাহিনীর সঙ্গে তার দ্বন্দ্ব আরও বাড়াতে পারে।
 
বেসামরিক রাজনীতিবিদ ও শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েক দশকের পুরোনো দ্বন্দ্বের সর্বশেষ দ্বন্দ্বে ভয়াবহভাবে জড়িয়ে পড়েছেন সাবেক এই ক্রিকেট তারকা।ৎ