চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর এবার চ্যাম্পিয়নস লিগও জিতলো ম্যানচেস্টার সিটি।
শনিবার (১০ জুন) ইস্তানবুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের প্রথমে সুযোগ পায় ম্যানসিটি। ষষ্ঠ মিনিটে বার্নার্ডো সিলভার শট বাঁ পোস্ট দিয়ে মাঠের বাইরে যায়। ইন্টারের অধিনায়ক ব্রোজোভিচ গোলের সুযোগ নষ্ট করেন বল ক্রসবারের ওপর দিয়ে মেরে। ২৬ মিনিটে সিটি গোলকিপার এডারসনের ভুলে বল পান বারেল্লা। তবে তার শট গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ইনজুরি টাইমের প্রথম মিনিটে আকানজির বাঁ পায়ের শট গোলবারের ওপর দিয়ে গেলে গোল ছাড়াই প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি।
বিরতির পর ৬৮ মিনিটে মিনিটে লিড রদ্রির গোলে লিড নেয় ম্যানসিটি। ছয় মিনিট পর রদ্রির কাছ থেকে বল পাওয়া ফোডেনের শট ঠেকান ওনানা। ফলে ব্যবধান দ্বিগুণ হয়নি।
৮৮ মিনিটে রবিন জোন্সের হেড পাসে বল পাওয়া লুকাকু নেন হেড। পা দিয়ে এডারসন বল ঠেকান। সিটির গোলরক্ষকের পা গোললাইনের ভেতরে ছিল বলে লুকাকু অভিযোগ করলেও রেফারি তা আমলে নেননি।
নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগসহ প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে ইউরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ম্যানসিটি। এর আগে চেলসি, অ্যাস্টন ভিলা, ম্যানইউ, লিভারপুল ও নটিংহ্যাম ফরেস্টের ওই কীর্তি আছে।