Image description

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুগার মিল এলাকায় পিকআপ ভ্যান ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো তিনজন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার বিশেষ খালি গ্রামের ছাদ্দার হোসেন (৫০) ও তার স্ত্রী পারভীন আক্তার (৪৩)। এ ঘটনায় আহত তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানের চালক করিম ও অপর এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সকালে ইঞ্জিনচালিত ভ্যানযোগে যশোরের উদ্দেশে যাচ্ছিলেন তারা। সে সময় পথে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী দুজন ঘটনাস্থলেই নিহত হন।

কালিগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।